News | নিউজ

দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন !


মাস ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে আজ রবিবার ২৩ জুলাই রাজধানীর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপন অভিযান-২০২৩ এর আয়োজন করে দ্যা স্কলারস ফোরাম ঢাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার নিলু মৃ,আর.এন.ডি.এম। পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রতি বছরের ন্যায় এবারও রাজধানীর বিভিন্ন স্কুলে প্রায় ৩২৮ টির অধিক ফলদ, বনজ ও ভেষজ গাছ রোপণ করেন দ্যা স্কলারস ফোরাম ঢাকা। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফোরামের নির্বাহী সদস্য দেলোয়ার হোসাইন, নির্বাহী পরিচালক আবু জাফর রিমন, স্কুল প্রতিনিধি বায়জিদ মাহমুদসহ স্কুলের বিভিন্ন শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নিজ হাতে বৃক্ষ উপহার পেরে উচ্ছ্বাস প্রকাশ করে।

News Link