News | নিউজ

বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫


"দ্যা স্কলারস ফোরাম ঢাকা"- এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত। দ্যা স্কলারস ফোরাম ঢাকার বৃত্তি পরীক্ষার ২০২৫ এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ ই ডিসেম্বর ২০২৫) রাজধানীর সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। দ্যা স্কলারস ফোরাম ঢাকা'র সম্মানিত চেয়ারম্যান ডা.মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দ্যা স্কলারস ফোরাম ঢাকা'র পরিচালক হেলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন ফোরামের সদস্য সচিব দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ ইসমাইল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আজকের এই স্কলার্সরাই আগামী দিনের কর্ণধার এবং দেশ ও জাতির নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করবে" । বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জনাব ডঃ গোলাম রহমান ভূঁইয়া — ডেপুটি অ্যাটর্নি জেনারেল,বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা সন্তানের জন্য সুচিন্তা করুন এবং তাদের মানুষ হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।" অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র চেয়ারম্যান ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোয়াজ্জেম হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "জীবনের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করো এবং সে অনুযায়ী কাজ করে এগিয়ে যাও।" তিনি মোবাইল ব্যবহারে সতর্ক থাকা এবং সময়ের সঠিক ব্যবহারে শিক্ষার্থীদের প্রতি উপদেশ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র ভাইস চেয়ারম্যান জনাব মোসাদ্দেক হোসেন, স্কলার্স ফোরাম ঢাকার উপদেষ্টা জনাব আজিজুর রহমান আজাদ এবং আরো উপস্থিত ছিলেন দ্যা স্কলারস ফোরাম ঢাকার সাবেক পরিচালক এ্যাডভোকেট শাফিউল আলম, নির্বাহী পরিচালক ইউসুফ সাবের, সহকারী পরিচালকগন এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

News Link